+880 1768-455006

উপকূলীয় অঞ্চলে জলবায়ু ন্যায়বিচারে রঙমহলের যুব উদ্যোগ

Inspiring real stories of grassroot transformations and youth leadership.

Home / Stories of Change / Details

উপকূলীয় অঞ্চলে জলবায়ু ন্যায়বিচারে রঙমহলের যুব উদ্যোগ
Real Impact Story
Published: মে ২০২৬
4 min read

Context of Real Change

সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলে পরিবেশগত তথ্য অধিকার এবং শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে রঙমহলের ২০টি বিশেষ স্কুল ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি। জলবায়ু সুবিচার ও পরিবেশ কার্যক্রম রঙমহল ফর ইয়ুথ জলবায়ু ন্যায়বিচার, সুন্দরবন ও নদী সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, বৃক্ষরোপণ, পরিবেশগত তথ্য অধিকার এবং শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মসূচিতে প্রতিনিধিত্ব করেছে। কার্যক্রমের তালিকা (১ থেকে ৮): ১. বিশ্ব পরিবেশ দিবস ২. বৃক্ষরোপণ ৩. তথ্য অধিকার মানববন্ধন ৪. বিশ্ব নদী দিবস ৫. Global Climate Strike ৬. সুন্দরবন দিবস ৭. Earth Day ৮. পরিবেশ দিবস ২০২৬ মানচিত্র ও প্রতীক নির্দেশিকা অংশ: কার্যক্রমের ভৌগোলিক পরিধি: খুলনা দাকোপ শ্যামনগর প্রতীক নির্দেশিকা: সচেতনতা (স্কুল/ভবনের ছবি) পরিবেশ কার্যক্রম (গাছের ছবি) জলবায়ু উন্নয়ন (পাতা ও নদীর ছবি) সংগঠনটি সাধারণত প্রতি বছর দুইবার Global Climate Strike আয়োজন বা সমন্বয় করে। Fridays for Future-এর বৈশ্বিক আহ্বান এবং ActionAid Bangladesh-এর সহযোগিতায় পরিচালিত প্রতিটি স্ট্রাইকে সাধারণত ২০০-২৫০ জন শিক্ষার্থী, তরুণ, জলবায়ু কর্মী, কমিউনিটি প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সদস্যকে সম্পৃক্ত করা সম্ভব হয়েছে।

Gallery Photos

উপকূলীয় অঞ্চলে জলবায়ু ন্যায়বিচারে রঙমহলের যুব উদ্যোগ gallery 0
উপকূলীয় অঞ্চলে জলবায়ু ন্যায়বিচারে রঙমহলের যুব উদ্যোগ gallery 1
উপকূলীয় অঞ্চলে জলবায়ু ন্যায়বিচারে রঙমহলের যুব উদ্যোগ gallery 2
উপকূলীয় অঞ্চলে জলবায়ু ন্যায়বিচারে রঙমহলের যুব উদ্যোগ gallery 3
উপকূলীয় অঞ্চলে জলবায়ু ন্যায়বিচারে রঙমহলের যুব উদ্যোগ gallery 4

You Can Drive Change Too

Your small donation or volunteer effort makes a powerful impact in empowering coastal lives.

Share This Story

Share this inspiring journey with everyone to highlight the potential of coastal communities.

Read More

Other Stories of Change

কোস্টাল গ্রিনস স্পিরুলিনা চাষে রহিমা খাতুনের স্বাবলম্বী হওয়ার গল্প
জুলাই ২০২৬

কোস্টাল গ্রিনস স্পিরুলিনা চাষে রহিমা খাতুনের স্বাবলম্বী হওয়ার গল্প

পরিবারের দারিদ্র্য ও নানা প্রতিকূলতা কাটিয়ে কোস্টাল গ্রিনস প্রকল্পের মাধ্যমে স্পিরুলিনা চাষ করে রহিমা খাতুনের স্বাবলম্বী হওয়ার এক অনুপ্রেরণাদায়ক বাস্তব কাহিনী। জীবনের ব্যক্তিগত পরিবর্তন, পারিবারিক দূরত্ব ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে রহিমা খাতুনকে একটি ছোট সন্তান নিয়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়েছে। তবে কঠিন পরিস্থিতিতেও তিনি নিজের ও সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছেন। রঙমহল ফর ইয়ুথের Coastal Greens প্রকল্পের মাধ্যমে রহিমা স্পিরুলিনা চাষ, উৎপাদন ব্যবস্থাপনা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণের পর তাকে প্রয়োজনীয় সরঞ্জাম, কারিগরি নির্দেশনা, মেন্টরিং এবং উৎপাদন সহায়তা দেওয়া হয়। তিনি নিজ বাড়িতে স্পিরুলিনা চাষ শুরু করে প্রাথমিকভাবে আয় করতে সক্ষম হন। পরবর্তীতে মাদার কালচারের সংকটে উৎপাদন সাময়িকভাবে বন্ধ হলেও তিনি শেখা দক্ষতাকে কাজে লাগিয়ে বিকল্প আয়মুখী উদ্যোগের দিকে এগিয়ে যান। রঙমহল ফর ইয়ুথের EcoMohol প্রকল্পের মাধ্যমে তাকে কাগজের কলম, পুরোনো ও ব্যবহারযোগ্য কাপড় দিয়ে পরিবেশবান্ধব ব্যাগ এবং অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য পণ্য তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি হাতে তৈরি চুড়ি ও অলংকার, ফুলের তোড়া, জিপসামের শৌখিন সামগ্রী এবং মরিঙ্গা পাউডার উৎপাদন ও বিক্রির কাজেও তিনি যুক্ত হন। ঘুরে দাঁড়ানোর এই যাত্রায় রঙমহল ফর ইয়ুথ রহিমাকে দক্ষতা উন্নয়ন, উপকরণ, কারিগরি সহায়তা, নিয়মিত মেন্টরিং এবং ক্ষুদ্র উদ্যোগ পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছে। বর্তমানে তিনি হাতে তৈরি ও পরিবেশবান্ধব পণ্য বিক্রি করে নিজের ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলছেন। একই সঙ্গে বিসিএসসহ সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিও চালিয়ে যাচ্ছেন। রহিমার গল্প দেখায়, প্রতিকূল পরিস্থিতিতে একজন নারীকে সঠিক প্রশিক্ষণ, ধারাবাহিক সহায়তা এবং নিজের দক্ষতা কাজে লাগানোর সুযোগ দেওয়া হলে তিনি আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন এবং নিজের ও পরিবারের জন্য একটি মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নির্মাণ করতে পারেন। ছবির ডানপাশের বক্সের লেখা: রহিমা খাতুন বয়স: ২৮

ঝরে পড়া শিশুদের মূলধারায় ফেরাতে রঙমহল আনন্দ স্কুল
জুন ২০২৬

ঝরে পড়া শিশুদের মূলধারায় ফেরাতে রঙমহল আনন্দ স্কুল

সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুদের আনন্দময় পরিবেশে নৈতিক শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলার সুযোগ দিয়ে পুনরায় মূলধারার আনুষ্ঠানিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করার গল্প। আনন্দ স্কুল সুবিধাবঞ্চিত, ঝরে পড়া, কর্মজীবী ও দরিদ্র শিশু-কিশোরদের জন্য নন-ফরমাল শিক্ষা, শিশু সুরক্ষা ও বিকাশমূলক কর্মসূচি। বর্তমানে ৫৫ জন শিশু নিয়মিত শিক্ষা কার্যক্রমে যুক্ত। মৌলিক শিক্ষা, জীবনদক্ষতা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ ও নির্যাতন প্রতিরোধ, শিশুশ্রম, সংস্কৃতি ও খেলাধুলার সুযোগ প্রদান করা হয়। ৬ জন ঝরে পড়া শিশুকে পুনরায় আনুষ্ঠানিক বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। খাদ্য, পুষ্টি, খাতা-কলম-বই, ঈদ উপহার ও জরুরি আর্থিক সহায়তা প্রদান। প্রয়োজনে চিকিৎসা সহায়তা ও পরিবারের সঙ্গে কাউন্সেলিং। ইনফোগ্রাফিক্স বক্স (বাম থেকে ডানে): ৫৫ নিয়মিত শিক্ষার্থী ৬ শিশু বিদ্যালয়ে পুনঃভর্তি শিক্ষা, পুষ্টি ও চিকিৎসা সহায়তা পুনঃভর্তি ও সহায়তা ধাপ ১. ঝরে পড়া শিশু সনাক্ত ২. পরিবার ও শিশুর সম্মতি ৩. আনন্দ স্কুলে অন্তর্ভুক্তি ৪. মৌলিক শিক্ষা ও জীবনদক্ষতা ৫. পরিবার কাউন্সেলিং ৬. বিদ্যালয় প্রস্তুতি মূল্যায়ন ৭. মূলধারার বিদ্যালয়ে পুনঃভর্তি ৮. ফলোআপ